
টি-২০ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে ৩ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে ১ হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করলেই গ্রাহকেরা পাচ্ছেন ১০০ টাকার ডিসকাউন্ট কুপন।
অ্যাপেক্স, বাটা, লোটো, অঞ্জন’স, আর্টিসান, ইনফিনিটি মেগা মল, কে ক্রাফট, লা রিভ, লুবনান, পারসোনা, পিজ্জা হাট, সারা লাইফস্টাইল, রিচম্যান, সেইলর, ইজি, এক্সট্যাসি, শৈশব, স্টার কাবাব, টুয়েলভ ক্লোদিং ও টেস্টি ট্রিট-এর ১ হাজার ৪০০–এর বেশি আউটলেটে কেনাকাটায় ব্যবহার করা যাচ্ছে কুপনটি।
অফারটি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। বিকাশ পেমেন্টের দুই কার্যদিবসের মধ্যে কুপনটি পাওয়া যাবে। কুপন পাওয়ার ৭ দিন পর্যন্ত সেটি ব্যবহার করে ডিসকাউন্ট নিতে পারবেন গ্রাহক।
কুপন পাওয়ার জন্য কমপক্ষে ১ হাজার টাকার পেমেন্ট করতে হবে। একজন গ্রাহক এক দিনে একটি কুপন এবং ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ দুইবার কুপন ব্যবহার করে কেনাকাটায় সর্বোচ্চ ২০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অফারের বিস্তারিত ও আউটলেটের তালিকা দেখতে ভিজিট করতে হবে এই লিংকে।
বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পেমেন্ট’ আইকনে ট্যাপ করলে পরের ধাপে ‘কিউ আর কোড স্ক্যান করতে ট্যাপ করুন’ অপশন আসবে। অথবা, সরাসরি হোমস্ক্রিনের নিচে থাকা কিউআর কোড-এ ট্যাপ করে গ্রাহক সহজেই পেমেন্ট করতে পারেন।
উল্লেখ্য, এই ১০০ টাকা কুপনের অফার পেতে হলে গ্রাহককে মার্চেন্ট নম্বর টাইপ না করে সরাসরি কিউআর কোড স্ক্যান করতে হবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে