দেশের অন্যতম ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ভাইব্রেন্ট এখন খুলনার শিববাড়ীর মোড়ে। এটি ভাইব্রেন্টের ২৩তম আউটলেট। গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লা। তিনি বলেন, ‘ফ্যাশন-সচেতন খুলনাবাসীর জন্য ভাইব্রেন্ট উন্মোচন করবে এক নতুন মাত্রা।’
আজ রোববার ইউএস-বাংলা গ্রুপের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধন উপলক্ষে খুলনাবাসীর জন্য ভাইব্রেন্ট দিচ্ছে সপ্তাহব্যাপী ২৩% ডিসকাউন্ট এবং ফ্রি গিফট।
খুলনার শিববাড়ীর মোড়ের সুবিশাল এই ফ্ল্যাগশিপ স্টোরে রয়েছে সব বয়সী মানুষের জন্য ট্যান্ডি সুজ, পোশাক ও অ্যাকসেসরিজ। এতে আরও রয়েছে শীতের নতুন সব কালেকশন। প্রতি সপ্তাহেই শীত উপলক্ষে থাকবে নতুন স্টাইলের পণ্যসামগ্রী, যা নজর কাড়বে সবার। খুলনার ফ্যাশন-সচেতন মানুষদের জন্য ভাইব্রেন্ট হতে যাচ্ছে ওয়ান-স্টপ শপিং সলিউশন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে