
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৫ শুরু হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি। এ প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবারের স্পোর্টসফেস্টে ২১টি ক্লাবের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশ নেবে। প্রতিযোগিতায় ১১টি ইভেন্ট থাকছে, যার মধ্যে রয়েছে— বাহু ক্রীড়া (আর্ম রেসলিং), ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল, গলফ, ৮ বল পুল, স্নুকার, টেবিল টেনিস ও টেনিস।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সহ-সভাপতি ও আয়োজক কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি ইফতেখার রহমান ও ক্লাবের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া গুলশান ক্লাবের সভাপতি মোহাম্মদ আবদুল কাদের অনু, বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম-সহ বিভিন্ন অতিথিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড ক্রীড়া উৎসবটি সফল করতে তাদের পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আয়োজকরা আশাবাদী, স্পোর্টসফেস্ট ‘উল্লাস’— ২০২৫ ক্রীড়াপ্রেমী ও প্রতিযোগীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে