
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি আধুনিক ও দায়িত্বশীল আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে। মাহে রমজানে সংযম ও আত্মশুদ্ধির শিক্ষার পাশাপাশি শিশু-কিশোর তথা ভবিষ্যত প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য প্রতিষ্ঠানটি এক অভিনব উদ্যোগ নিয়েছে তাঁরা।
রমজান মাসব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ প্রচারণা চালাচ্ছে, যেখানে প্রতীকী চরিত্র মুহাইমিন ও সামিরাহর মাধ্যমে নৈতিক শিক্ষা, সততা, নিষ্ঠা, উদারতা ও বদান্যতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শব্দ দূষণ প্রতিরোধ, অপ্রয়োজনে হর্ন বাজানোর ক্ষতিকারক দিক, পরিচ্ছন্নতার গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মতো বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

অত্যন্ত চমকপ্রদ শব্দচয়ন ও ছড়ার মাধ্যমে প্রতিদিন ফেসবুক পোস্টের মাধ্যমে এই প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের ভবিষ্যত প্রজন্মের আদর্শিক জীবন গঠনের জন্য লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির মাসব্যাপী এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সবাইকে অনুপ্রাণিত করে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে