বিসিএমএ সিমেন্ট শিল্পের সংকট ও সম্ভাব্য সমাধান শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ জুলাই) ঢাকার গুলশানে অবস্থিত ক্রাউনি প্লাজা হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএমএর সভাপতি এবং ক্রাউন সিমেন্ট পিএলসির ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির। প্রায় শতাধিক অংশগ্রহণকারী এই সেমিনারে যোগদান করেন, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধি, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বিপণন কর্মকর্তা, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তাসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা। উপস্থিত অংশগ্রহণকারীরা সিমেন্ট শিল্পের বর্তমান সংকট মোকাবিলায় তাঁদের সুচিন্তিত মতামত এবং বিচক্ষণ পরামর্শ তুলে ধরেন।
বাংলাদেশ সিমেন্ট শিল্পে যা বিগত সময়ে দেশের একটি আকর্ষণীয় শিল্প খাত হিসেবে সুখ্যাতি ছিল, তা আজ কঠিন সময় অতিবাহিত করছে। এই সংকটের অন্যতম কারণ হচ্ছে; প্রতিকূল কর বা শুল্ক কাঠামো, নির্মাণকাজের ঋণাত্মক প্রবৃদ্ধি এবং তীব্র প্রতিযোগিতা। এছাড়াও, ডলারের বিনিময়ে টাকার মাত্রাতিরিক্ত অবমূল্যায়ন, আমদানি নির্ভর এই শিল্পের সংকটকে আরও গভীরতর করেছে। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি এবং গ্যাসের দফায় দফায় মূল্য বৃদ্ধির ফলে সিমেন্ট উৎপাদন খরচও বৃদ্ধি পাচ্ছে। অধিকন্তু, উৎপাদনকারীরা আমদানির জন্য ঋণপত্র খুলতে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে।
এসব বিষয় লক্ষ্য করে বিসিএমএ দিনব্যাপী সেমিনারটি আয়োজন করে। আলোচনার প্রথম দিকে বিসিএমএর সভাপতি আলমগীর কবির, সিমেন্ট শিল্পের বর্তমান সংকটগুলো বিস্তৃতভাবে তুলে ধরেন এবং প্রত্যেক উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে আরও উন্নত সমন্বয়ের ওপর জোর দেন। বিসিএমএর প্রথম সহসভাপতি ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইমরান করিম, প্রক্রিয়া উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন।
বিসিএমএর নির্বাহী কমিটির সদস্য এবং মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদুল্লাহ বলেন, যে প্রত্যেক সংগঠনের মানব সম্পদ উন্নয়নের ওপর জোর দেওয়া প্রয়োজন, যা দীর্ঘমেয়াদি ফল দেবে।
বিসিএমএর নির্বাহী পরিচালক শংকর কুমার রায় সিমেন্টের চাহিদা, কাঁচামাল আমদানির চিত্র এবং সিমেন্ট শিল্পের স্বার্থ রক্ষার্থে বিসিএমএর ভূমিকা সমূহের বর্ণনা দেন।
অনুষ্ঠানটিতে উপস্থিত সকলে নিজেদের মতামত আদান প্রদানের অবারিত সুযোগ পান। এছাড়াও অংশগ্রহণকারীরা একটি প্রাণবন্ত প্রশ্ন-উত্তর পর্ব উপভোগ করেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে