এসিআই মটরস্ দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক গ্রুপ এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। এসিআই মটরস্ ২০১৯ সালে বাংলাদেশে একক পরিবেশক হিসেবে বিশ্ববিখ্যাত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড-ফোটনের বিপণন শুরু করে। সম্প্রতি ল্যাবএইড ডায়াগনস্টিক এসিআই মটরস্ থেকে পাঁচটি নতুন ফোটন অ্যাম্বুলেন্স ক্রয় করে। ল্যাবএইড ডায়াগনস্টিক ল্যাবএইড গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যারা দেশের অন্যতম প্রধান স্বাস্থ্যসেবা প্রদানকারী।
গত বৃহস্পতিবার এসিআই মটরসের উদ্যোগে ল্যাবএইড গ্রুপের করপোরেট অফিসে একটি আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসিআই মটরস্ লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ল্যাবএইড গ্রুপের নির্বাহী পরিচালক সাকিফ শামীমের কাছে প্রথম অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন। সাকিফ শামীম এই ব্র্যান্ড নিউ অ্যাম্বুলেন্সের অনন্য বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ব্র্যান্ড নিউ ফোটন অ্যাম্বুলেন্সে রয়েছে অনন্য বৈশিষ্ট্য, যা রোগী ও চালক উভয়েরই আরাম নিশ্চিত করে। এ ছাড়া এতে রয়েছে শীত-তাপ নিয়ন্ত্রণের জন্য অলরাউন্ড ভেন্ট, অক্সিজেন সিলিন্ডার, ওষুধের জন্য ক্যাবিনেট, প্রাথমিক চিকিৎসা বাক্স এবং ফোল্ডিং স্ট্রেচার। চালক কেবিনে উপযুক্ত এয়ারকন্ডিশনিং সিস্টেম, হাইটেক ড্যাশবোর্ড, পাওয়ার স্টিয়ারিং, অ্যাডজাস্টেবল সিট, অটো উইন্ডো এবং ডোর লক সিস্টেম রয়েছে। চালক ও রোগীর নিরাপত্তার জন্য অ্যাম্বুলেন্সে অ্যান্টি-লক ব্রেকিং প্রযুক্তি রয়েছে। এসিআই মটরস্ তাদের দেশব্যাপী বিক্রয়োত্তর সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সের জন্য ছয়টি বিনা মূল্যে সার্ভিসসহ ৩ বছরের ওয়ারেন্টি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে