ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহিরের সভাপতিত্বে ১১ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৫০৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী; অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুর রহমান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক, সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করে উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে