আগামী ৫০ বছরে মানবসৃষ্ট পরিবেশ কেমন হওয়া উচিত, বিশেষত বাংলাদেশের—এই প্রশ্নকে কেন্দ্র করে ‘নেক্সট ৫০: কালেক্টিভ ফিউচারস’ শীর্ষক স্থাপত্য বিষয়ক একটি গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটিতে বইটির মোড়ক উম্মোচন করা হয়েছে।
বইটিতে ঐতিহ্য সংরক্ষণ, নগর ও গ্রামীণ উন্নয়ন, স্থাননির্মাণ, অন্তর্ভুক্তিমূলক নকশা, দুর্যোগ সহনশীলতা, প্রযুক্তির বিকাশ, ল্যান্ডস্কেপ অবকাঠামো এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বইটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। বইটিতে রয়েছে ৪৯টি অধ্যায় যাতে বিশ্বের বিভিন্ন দেশের ৮১ জন গবেষকের লেখা স্থান পেয়েছে।
ওপেন স্টুডিও এবং কনটেক্সটবিডিডটকমের উদ্যোগে এই বইটি প্রকাশিত হয়েছে। ওপেন স্টুডিও নকশা ও সংশ্লিষ্ট শাখাগুলোর সহযোগিতার একটি প্ল্যাটফর্ম এবং কনটেক্সটবিডি স্থাপত্য শিক্ষার ও চর্চার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম। শাহ সিমেন্ট এই প্রকাশে পৃষ্টপোষকতা করেছে।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন ও বইটির প্রধান সম্পাদক প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক।
বইটির গুরুত্ব ও বাংলাদেশের নগর উন্নয়নে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জাকিউল ইসলাম।
বইটির প্রকাশনায় নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছে ড. তানজিল শফিক ও ড. সাইমুম কবির। তারা এই প্রকাশনার পেছনের প্রচেষ্টার গল্পগুলো তুলে ধরেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি এই বইটির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক তুলে ধরেন। বইটি নীতিনির্ধারক, উন্নয়নকর্মী এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে অবদান রাখা ব্যক্তিবর্গের জন্য বইটি দিকনির্দেশনা প্রদান করবে।
অনুষ্ঠানে শাহ সিমেন্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক নওশাদ চৌধুরী। তিনি বাংলাদেশের উন্নয়নে বেসরকারি খাতের অবদান তুলে ধরেন এবং ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবন সহায়তায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি স্থপতি, পরিকল্পনাবিদ, নীতিনির্ধারক, নগরবিদ, শিক্ষাবিদ, নবীন গবেষক, প্রকাশক এবং ইন্ডাস্ট্রি খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ মতবিনিময় ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে