অবশেষে পর্দা নামতে যাচ্ছে অন্যতম মোবাইল পেমেন্ট ক্যাম্পেইনের। আগামী মঙ্গলবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের মেগা ক্যাম্পেইনের বিজয়ীকে কোটি টাকার বিএমডব্লিউ’র গাড়ির চাবি বুঝিয়ে দেবে নগদ লিমিটেড। নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা ক্রিকেটার তামিম ইকবাল অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীর হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি হস্তান্তর করবেন।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ ছাড়া বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থেকে আলোকিত করবেন অনুষ্ঠান।
গত মার্চে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এই সময়ে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইন হিসেবে স্বীকৃতি পেয়েছে মেগা ক্যাম্পেইনটি। এ সময়ে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট চলে গেছে অন্য এক উচ্চতায়। ফলে দেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন ধারার সূচনা হয়েছে।
ক্যাম্পেইনটির শেষ পর্যায়ে এসে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকের মধ্য থেকে কয়েক ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় বিএমডব্লিউ বিজয়ের সম্ভাব্য তালিকায় ৭১ জনকে নির্বাচন করা হয়। পরে এই ৭১ জনের মধ্যে পছন্দের গ্রাহককে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এই ৭১ জনের মধ্য থেকে সারা দেশের মানুষের ভোটে যিনি বিজয়ী হবেন, তার হাতেই তুলে দেওয়া হবে কোটি টাকার এই বিএমডব্লিউ গাড়ি।
৭১ জনের সম্ভাব্য বিজয়ীর তালিকা নির্ধারণে ‘কে জিতবে বিএমডব্লিউ’ শিরোনামে একটি ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করে নগদ। জাতীয় দলের তারকা ক্রিকেটার, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে অংশ নেন। প্রতিটি অনুষ্ঠানেই নানান আয়োজনে বাংলা এআই-এর সহযোগিতায় সম্ভাব্য বিজয়ীদের তালিকা সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে