
এবার উদ্যোক্তা হিসেবে নাম লেখালেন কনটেন্ট ক্রিয়েটর ইসরাত জাহান তন্বী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বসুন্ধরা সিটিতে শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে এ যাত্রা শুরু করেন তিনি।
ফেসবুক ও ইউটিউবের হাজার হাজার ভক্তের কাছে ‘ময়মনসিংহের তন্বী’ নামেই পরিচিত। তিনি জানান, নিজের উপার্জনের অর্থ দিয়েই বেছে নিয়েছেন নারীদের পোশাকের ব্যবসা।
তাঁর ক্লদিং প্রতিষ্ঠানে রয়েছে বিভিন্ন দামের দেশি-বিদেশি পোশাক। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ‘তন্বী লাইফস্টাইল’ শোরুমের উদ্বোধন করেন তন্বী। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।
এ সময় কেন এই ব্যবসা বেছে নিয়েছেন তা জানান। একই সঙ্গে যেসব নারী-উদ্যোক্তা হতে চান, তাঁদের জন্যও দিয়েছেন পরামর্শ। চেয়েছেন সবার সহযোগিতা।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে