
ছুটির দিনের পড়ন্ত বিকেল। টকের সঙ্গে ফুচকা আর কাঁচা মরিচ দিয়ে ঝাল করে বিভিন্ন মসলায় মাখা ঝালমুড়ি খাওয়ার পর বন্ধুদের সঙ্গে গরম-গরম চায়ে চুমুক দিতে দিতে আড্ডা। এরপর বাচ্চাদের নিয়ে পিঠা, জিলাপি, আইসক্রিম, ভুট্টা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজুসহ হরেক রকম ফলের সালাদ খেয়ে সবাই মেতে ওঠেন ছেলেবেলার মতো, এ যেন স্বপ্নপূরণ!
এমন দৃশ্য ছিল দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় আয়োজিত জাঙ্ক ফুড ফেস্টিভ্যালে। গত শুক্রবার দুপুরে রূপায়ণ সিটি উত্তরার ম্যাজিস্টিক পেরিফেরাল রোডে এই উৎসবের আয়োজন করে রূপায়ণ সিটি।
স্টলগুলোতে ঘুরে দেখা যায়, প্রত্যেকেই পরিবার-পরিজন নিয়ে জাঙ্ক ফুড ফেস্টিভ্যালে অংশ নেন। খাবারের সঙ্গে সঙ্গে স্মৃতিকে ধরে রাখতে তোলা হয় ছবি। আর নাচ-গানের মাধ্যমে বাংলাদেশের মাইকেল জ্যাকসন, বেলালের হাতে ঝালমুড়ি খেতে ভিড় করেন গ্রাহকেরা। অন্যদিকে লেবু-চা, পুঁদিনাপাতার চা, আদা-চা, মাল্টা-চা, তেঁতুলের চা আর কফিসহ মসলার চায়ের স্বাদ নিতে দেখা যায় অনেককে। পিছিয়ে নেই ছোট শিশুরাও। পরিবার-পরিজনের সঙ্গে আইসক্রিম, জিলাপি, পিঠা, ফলমূল খাবারে মেতে ওঠে তারা।
রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্ত্তী বলেন, ‘জাঙ্ক ফুড মানে জিবে জল আসা, লোভনীয় অনেক খাবার একসঙ্গে নিয়ে রূপায়ণ সিটি আয়োজন করেছে জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল। আমাদের স্লোগান (All Junk is not junk), অর্থাৎ লোভনীয় খাবারগুলোকে স্বাস্থ্যসম্মত উপায়ে রূপায়ণ সিটির সম্মানিত বাসিন্দা ও গ্রাহকদের পরিবেশন করাই এ ধরনের ফুড ফেস্টিভ্যালের মূল লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের উৎসবের মধ্য দিয়ে তাঁরা যেন তাঁদের শৈশব ও পথের পাশে যেসব মুখরোচক খাবার রয়েছে, তাঁর স্বাদ নিতে পারেন। মানুষের মধ্যে মনোজাগতিক বিকাশের জন্য সব সময় রূপায়ণ সিটি উত্তরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে তারা বিভিন্ন সময় নানা রকম শিক্ষা, সংস্কৃতিসহ মনোজাগতিক বিকাশ-সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজন করে। এই নির্মল আনন্দ দেওয়া তার একটি অংশমাত্র। জাঙ্ক ফুড ফেস্টিভ্যাল ও স্ট্রিট ফুড স্বাস্থ্যসম্মত উপায় ছুটির দিনে এখানকার বাসিন্দা ও গ্রাহকদের আনন্দ দেওয়াই আমাদের আয়োজনের মূল লক্ষ্য ছিল।’

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে