দুই বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আশিকুর রহমান তুহিনসহ বাবল টিপ্রেমীরা।
‘কই তে’ বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৬০০টির বেশি আউটলেট নিয়ে এবং কই তের ট্যাড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘কই তে বাংলাদেশ’ পরিচালিত হচ্ছে।
এই দুই বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন দেশের ম্যানেজমেন্ট ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ‘কই তে বাংলাদেশ’ ও বাংলাদেশ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। অনুষ্ঠানে ছিল কেক কাটার আয়োজন, প্রাণবন্ত আলোচনা এবং বিশেষ ফুড টেস্টিং সেশন।
দুই বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা নতুন কিছু আইটেম উপস্থাপন করেন। যেগুলো খুব শিগগির দেশের বাজারে আসবে বলে জানানো হয়েছে।
এ সময় কোয়ে মা বলেন, ‘কই তের বাংলাদেশে সফল যাত্রা দেখে আমি ভীষণ আনন্দিত। এটি সত্যিই অসাধারণ অভিজ্ঞতা। আগামীতে আরও নতুন স্বাদ ও অভিজ্ঞতা নিয়ে আসবে। সব সময় সতেজতা ও গুণগত মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে কাজ করবে এবং কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান।’
গত দুই বছরে কই তে বাংলাদেশ অন্যতম জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। সেরা মানের গোল্ডেন বাবলস ও হ্যান্ডক্রাফটেড বেভারেজের জন্য কই তে এখন অনেক বাবল টিপ্রেমীর তালিকায় শীর্ষে। এ ছাড়া কই তে নিয়মিত নতুন ফ্লেভার ও আকর্ষণীয় অফার নিয়ে আসছে, যা গ্রাহকদের আরও বেশি আকৃষ্ট করছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে