বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান বহরে যুক্ত হয়েছে ৮ম এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট।
গতকাল শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে এটিআর ৭২-৬০০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ সহ মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে। এর মধ্যে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৮টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি সিঙ্গাপুর থেকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালিত হবে।
বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ কলকাতা, চেন্নাই, মালে, মাসকাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস–বাংলা এয়ারলাইনস।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে