
ব্লকচেইন প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রিন এলসি সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম, যেটির মাধ্যমে প্রথম অভ্যন্তরীণ এলসি ইস্যু করেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশের ট্রেড ডিজিটালাইজেশন ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। উল্লেখিত প্রক্রিয়ায় বেনিফিশিয়ারি ব্যাংক হিসেবে সহযোগী ভূমিকা পালন করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা (এফই সার্কুলার ০৬, ১৪ জানুয়ারি-২০২৫) অনুযায়ী, প্রাইম ব্যাংক ও ঢাকা ব্যাংক এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। এর ফলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এলসি লেনদেনের ক্ষেত্রে ইলেকট্রনিক সলিউশন ব্যবহারে উৎসাহিত হবে। এই ইলেকট্রনিক সলিউশনের আওতায় এলসির ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, এক্সেপটেন্স এবং তৎপরবর্তী সব প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে।
ইতিপূর্বে গ্রিন এলসি বাস্তবায়নে প্রাইম ব্যাংক এবং প্ল্যাটফর্মটির প্রযুক্তি পার্টনার স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং (প্রাইভেট) লিমিটেডের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় তিনটি ব্যাংক অংশগ্রহণ করে। এই যৌথ উদ্যোগ বাংলাদেশে একটি নিরাপদ, স্বচ্ছ ও অত্যন্ত দক্ষ ডিজিটাল ট্রেড ইকো সিস্টেম গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করছে।
প্রাইম ব্যাংক প্রতিনিয়ত ডিজিটাল উদ্ভাবনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিনিয়ত নানা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিচালনা পদ্ধতিকে শতভাগ ডিজিটাল, নিরবচ্ছিন্ন এবং কাগজবিহীন একটি কাঠামোর রূপ দিতে বদ্ধপরিকর।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে