মোবাইল ফোনে রিচার্জ অফারের মেলা নিয়ে এসেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান নগদ। সব মোবাইল ফোনে রিচার্জ অফারকে এক জায়গায় এনে ‘নগদ রিচার্জ উৎসব’ উদ্যাপন করা হচ্ছে। টকটাইম, ডাটা প্যাক কেনার ক্ষেত্রে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বাড়ানো এবং তাঁদের বিভিন্ন ক্যাশব্যাক নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রাহকেরা নগদের ওয়েবসাইটে এক জায়গাতেই পাবেন সব ধরনের রিচার্জ অফার। এখানে দেশের সব মোবাইল ফোন অপারেটরের সঙ্গে নগদের যে সব আকর্ষণীয় অফার চলছে, সেটা দেখে রিচার্জ করতে পারবেন গ্রাহকেরা। গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক; দেশের শীর্ষ অপারেটরের সঙ্গে সব অফারের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এক জায়গায়। এসব অফারের মধ্যে থাকছে আনলিমিটেড ক্যাশব্যাক, ইন্টারনেট, টকটাইম, বান্ডিল প্যাক, বিশেষ বোনাসসহ আরও অনেক কিছু।
অফার পেতে গ্রাহকদের নগদ ওয়েবসাইট ভিজিট করে সেখানে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার থেকে নিজের পছন্দের অফারটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া নগদ অ্যাপ ব্যবহার করে বা *১৬৭# ডায়াল করে এসব অফার নিতে পারবেন গ্রাহকেরা। গত ৩ আগস্ট থেকে এই উৎসব শুরু হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি এই উৎসব চলতে থাকবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে