মহান বিজয় দিবস উপলক্ষে গত শনিবার সকালে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মধ্যে বিনা মূল্যে চিকিৎসার পরামর্শ দেওয়া হয় এবং ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম।
রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বিজয় অর্জিত হয়েছে, তা এখন ফুল ফসলে পরিপূর্ণ। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় বাংলাদেশে বইছে উন্নয়ন ও অগ্রগতির জোয়ার। সেই ধারাবাহিকতায় কিংবদন্তি উদ্যোক্তা হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষা সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপপরিচালক (বিপণন) আবুল তৈমুর চৌধুরী, উপপরিচালক (বিক্রয়) মো. মোখলেছুর রহমান মারুফ, হাকিম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকিম মো. খোরশেদ আলমসহ হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪৪ মিনিট আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে