
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ গত পাঁচ বছরে কয়েক শ কোটি টাকার বিনিয়োগ এনেছে বলে জানিয়েছেন নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। নগদের ডিজিটাল ব্যাংকের সেবা শুরু হওয়ার আগেই সেখানে ১১২ কোটি টাকার বিদেশি বিনিয়োগ এসেছে বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার রাতে দেশের স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠাতা ও সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
তানভীর এ মিশুক বলেন, ‘বিশ্বখ্যাত বেশ কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান নগদ মোবাইল আর্থিক সেবা এবং নগদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করেছে। এমন প্রতিষ্ঠান নগদে বিনিয়োগ করেছে যাদের ফেসবুকেও (মেটা) বিনিয়োগ আছে। তা ছাড়া ভারতের পেটিএমের একটি সিস্টার কানসার্নসহ বিশ্বের নামকরা কিছু ব্যবসায়ীপ্রতিষ্ঠান এখানে বিনিয়োগ করেছে। এ ছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ অডিম ফার্ম ডেলয়েট নগদের দৈনিক লেনদেন অডিট করে থাকে।’
তানভীর অভিযোগ করেন, নগদ সব সময়ই অপপ্রচারের শিকার হয়েছে। সম্প্রতি গণ-অভ্যুত্থানে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর নগদকে নিয়ে অপপ্রচারের মাত্রা আরও বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
নগদ সিইও জানান, বাংলাদেশের বাইরে তাঁর বাবা ক্যানসারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। বাবার শয্যা পাশে রয়েছেন তিনি।
তানভীর দাবি করেন, নগদ যা ই-মানি ব্যবহার করে, তার চেয়ে বেশি অর্থ ব্যাংকে রাখা আছে। এ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাংকে নগদ লিমিটেডের একটি টাকাও ঋণ নেই।
তানভীর এ মিশুক বলেন, ‘আমরা সরকারের একটি প্রতিষ্ঠান ডাক বিভাগের সঙ্গে চুক্তি করে কাজ করছি। ফলে সব সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হয় আমাদের। আগের সরকারের সঙ্গে করেছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে করছি, ভবিষ্যৎ সরকারের সঙ্গেও করব। আমাদের কোনো দলীয় সংশ্লিষ্টতা নেই; তবে আমরা সরকারের সঙ্গে কাজ করে যাব।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে