
বাংলাদেশে কার্যক্রম শুরুর ১২০ বছর পূর্তি উদ্যাপন করেছে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। রাজধানী ঢাকায় আজ শনিবার (৮ মার্চ) আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টার্স। তাঁর এ সফর স্ট্যান্ডার্ড চার্টার্ডের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা আরও জোরালোভাবে তুলে ধরে।
সফরকালে বিল উইন্টার্স বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস; প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফী সিদ্দিকী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সঙ্গে দেখা করেন। দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের আর্থিক খাতের ভবিষ্যৎ সম্ভাবনা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যাংকের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই ব্যাংকটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘১২০ বছর ধরে বাংলাদেশে উন্নয়নের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিল উইন্টার্সের উপস্থিতি ব্যাংকের বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমরা আমাদের বৈশ্বিক নেটওয়ার্ক, ডিজিটাল সক্ষমতা এবং টেকসই উন্নয়ন উদ্যোগকে কাজে লাগাতে চাই।’
১৯০৫ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের ব্যাংকিং খাতের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছে। ব্যাংকটি দেশের প্রথম আন্তর্জাতিক ঋণপত্র চালু করা থেকে শুরু করে ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন উদ্ভাবন এনেছে। এ ছাড়া প্রথম কমোডিটি ডেরিভেটিভ, প্রথম ইন্টারেস্ট রেট ডেরিভেটিভ, প্রথম মেটাল ডেরিভেটিভসহ বহু গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বাংলাদেশে চালু করেছে।
১২০ বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অবকাঠামো ও বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শক্তি, টেলিযোগাযোগ, ওষুধ, বিমান, তৈরি পোশাক খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পে বিনিয়োগ সহায়তা দিয়েছে। ব্যাংকটি দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ, প্রথম গ্রিনফিল্ড বিদেশি বিনিয়োগ এবং প্রথম আন্তর্জাতিক অধিগ্রহণের পেছনেও ভূমিকা রেখেছে।
টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। পরিবেশ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের ক্ষমতায়নেও ভূমিকা রাখছে ব্যাংকটি। বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী হিসেবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হিসেবে কাজ করছে এবং আগামীতেও তা অব্যাহত রাখবে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে