
বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়ন স্কিমের আওতায় শরীয়তপুরে ভূমিহীন গ্রাহকদের মধ্যে প্রকাশ্য বিনিয়োগ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। গত বৃহস্পতিবার শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিনিয়োগ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক রোকেয়া সুলতানা, এসআইবিএল খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল গাফ্ফার মিয়া ও সাধারণ সম্পাদক অজয় কুমার সরকার প্রমুখ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে