মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিয়ে ইলেকট্রনিকস ক্যাটাগরিতে সেরা পুরস্কার নিয়েছে সনি-স্মার্ট। জাপানের বিখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে ‘সনি-স্মার্ট’ নামে পরিচিত।
গত মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সনি ইন্টারন্যাশনালের শাখার প্রধান রিকি লুকাস এবং সনি-স্মার্টের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরীর কাছে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। এ সময় গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান এবং সনি-স্মার্টের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণের অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের জন্য ইলেকট্রনিকস খাতে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করে নিয়েছে সনি-স্মার্ট। তাই, সনি-স্মার্টকে সম্মানিত করতে এবং সামনের দিনে অব্যাহত সহায়তা কামনা করে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
গত বছরের ৫ ডিসেম্বর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে গ্রামীণফোন এবং সনি-স্মার্টের মধ্যে একটি চুক্তি সই হয়। ওইসময় গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণফোন সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের সর্বোচ্চটা দিতে। সেই সব পার্টনারদেরকেই গ্রামীণফোন তাদের জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে চায় যারা জিপি স্টার গ্রাহকদের জন্য সেরা অফার ও সেবা নিশ্চিত করতে পারবেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট), দেশজুড়ে ১৫০টি আউটলেট-এর সেলস নেটওয়ার্ক নিয়ে জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছে।
গ্রামীণফোন সনি-স্মার্টের চুক্তি অনুযায়ী, জিপি স্টার গ্রাহকেরা দেশজুড়ে সনি-স্মার্টের যেকোনো আউটলেট থেকে সকল ব্র্যান্ডের সব ধরনের পণ্যে ২০ শতাংশ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করতে পারবেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৩ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে