দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম সম্প্রতি ‘ডিলনাও’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ফুডপ্যান্ডা গ্রাহকেরা হারফি, ম্যাডশেফ, সিরাজ চুই গোস্ত, সুলতান’স ডাইন, টেকআউট, চিলক্স, কাচ্চি ভাইসহ বিভিন্ন জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট টাকার খাবার অর্ডারে ১২৫ টাকা ছাড় পাবেন।
এ ক্যাম্পেইন থেকে ছাড় পেতে গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে ডিলনাও সেকশনে যেতে হবে। সেখান থেকে রেস্টুরেন্ট নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করার পর “DEALNAO” নামে ভাউচারটি ব্যবহার করতে হবে।
ক্যাম্পেইন প্রসঙ্গে ফুডপ্যান্ডার গ্রোথ অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর প্রাসুন জাদন বলেন, গ্রাহককেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে ফুডপ্যান্ডা সবসময় গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি সাশ্রয়ের বিষয়টিকেও গুরুত্ব দেয়। এরই ধারাবাহিকতায় আমরা ডিলনাও নামে একটি ক্যাম্পেইন চালু করেছি, যার ফলে গ্রাহকরা নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট মূল্যের খাবার অর্ডার করে ১২৫ টাকা ছাড় উপভোগের সুযোগ পাবেন।
অফারটি চলতি বছরের মার্চ পর্যন্ত চালু থাকবে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে