
প্রাইম ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমির (বিআইএ) উদ্যোগে তিন দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর মহাখালীতে অবস্থিত বিআইএর অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিয়ন্ত্রক সংস্থা, ইনস্যুরেন্স ও ব্যাংকিং খাতের অভিজ্ঞরা এই প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে মূলত সম্প্রতি চালু হওয়া ব্যাংকাস্যুরেন্স বিষয়ে আলোকপাত করা হয় এবং প্রাইম ব্যাংকের ব্র্যাঞ্চ, প্রায়োরিটি, পেরোল ও রিটেইল অ্যাসেট টিমের সদস্যরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) সদস্য (আজীবন) মো. আপেল মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও প্রবীর চন্দ্র দাস এবং প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব ব্র্যাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুন আহমেদ। অনুষ্ঠানে চেয়ারপারসন ছিলেন বিআইএর ফ্যাকাল্টি মেম্বার এসএম ইব্রাহীম হোসেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে