
গ্রাহকের সুবিধার্থে পারস্পরিক সহযোগিতা জোরদার করে কল্যাণকর সম্পর্ক গড়ে তুলতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও প্রাইম ব্যাংক পিএলসি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। গত বুধবার প্রাইম ব্যাংকের গুলশান করপোরেট অফিসে এই চুক্তি সই হয়।
এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা বার্জার পেইন্টসের এক্সপ্রেস পেইন্টিং, ইলিউশন ও ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সি সেবাগুলোতে অগ্রাধিকার ও আকর্ষণীয় ছাড় উপভোগ করতে পারবেন। একই সঙ্গে, বার্জার এক্সপেরিয়েন্স জোন থেকে গ্রাহকেরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ সুবিধা পাবেন। যা গ্রাহকদের স্বপ্নের বাসাকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রাকে আরও সহজ করবে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামস আব্দুল্লাহ মুহাইমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড থেকে চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ, হেড অব করপোরেট সেলস অ্যান্ড এক্সপেরিয়েন্স জোন সাব্বির আহমেদ, হেড অব হোম ডেকোর দেওয়ান মাহাবুবুল হাসান, ক্যাটাগরি ম্যানেজার সৈয়দ শরীফ রাসেল-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিপিবিএলের চিফ বিজনেস অফিসার একেএম সাদেক নেওয়াজ দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের জন্য তাদের স্বপ্নের বাড়ি তৈরিতে সহযোগিতা করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের বাড়ি নির্মাণের প্রক্রিয়াকে আরও সহজ ও স্বস্তির করার লক্ষ্যে আমরা প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে গর্বিত।’
প্রাইম ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামস আব্দুল্লাহ মুহাইমিন বলেন, ‘প্রাইম ব্যাংক গ্রাহকদের নিজের বাড়ি গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দেয়। যেহেতু, গ্রাহকদের স্বপ্নের বাস্তবায়নে আমরা একই দৃষ্টিভঙ্গি পোষণ করি, তাই বার্জারের সঙ্গে অংশীদারত্বে যেতে পেরে আনন্দিত।’
বার্জার পেইন্টস সব সময় গ্রাহকদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে মনের মতো বাড়ি রং করতে উদ্বুদ্ধ করে আসছে। বাড়ি গড়ার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে বার্জার বরাবরই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রাইম ব্যাংকের সঙ্গে এই অংশীদারত্ব বার্জার পেইন্টসের সেই চলমান প্রচেষ্টারই অংশ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে