শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১১ কোটি ১০ লাখ টাকা অনুদান দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ।
আজ শুক্রবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহীর হাতে চেক তুলে দেন বিএটি বাংলাদেশ এর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম, এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান শেখ শাবাব আহমেদ, কোম্পানির দুই জ্যেষ্ঠ ব্যবস্থাপক-মেহেদী আরিফ মোজাম্মেল এবং আখতার আনোয়ার খান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন প্রবর্তনের পর থেকেই বিএটি বাংলাদেশ এই তহবিলে নিয়মিতভাবে টাকা দিয়ে আসছে। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের সহযোগী হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি।
গত ১০ বছরে এই তহবিলে এখন পর্যন্ত সর্বমোট ৬৯ কোটি ২৫ লাখ ৪২ হাজার টাকা দিয়েছে বিএটি বাংলাদেশ।করোনা মহামারির মধ্যেও এই বছর বিএটি বাংলাদেশ ১০ কোটি ১০ লাখ টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দিয়েছে যা গত বছরের তুলনায় ২ কোটি টাকা বেশি।
এখন পর্যন্ত শ্রমিক কল্যাণ তহবিলে জমা হওয়া অনুদানের প্রায় ১৫ শতাংশ (সর্বোচ্চ) অর্থ এককভাবে দিয়েছে বিএটি বাংলাদেশ।
অনুদান প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে