ঢাকায় মেকআপ আর্টিস্টদের কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন বিশ্বখ্যাত কেনেডি হফম্যান। গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্লেইজ ও স্কিন মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যাল বাই কেনেডি হফম্যান’ নামের ওই অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলিয়ান এই মেকআপ আর্টিস্ট।
ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত মেকআপ কর্মশালা উৎসবের পৃষ্ঠপোষক ছিল আমেরিকান কসমেটিকস ব্র্যান্ড ‘ব্লেইজ্ ও স্কিন’। পাশাপাশি স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল ও হারল্যান ছিল সহযোগী পৃষ্ঠপোষক। মেকআপ প্রশিক্ষণ উৎসবের পাশাপাশি ব্লেইজ্ ও স্কিনের দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন ছিল দর্শকদের আগ্রহের শীর্ষে। একই সঙ্গে হারল্যান এবং সিওডিলের প্রোডাক্টও শোভা পায় প্যাভিলিয়নে।
সংশ্লিষ্টরা জানান, ‘ব্লেইজ্ ও স্কিন’ একটি যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড। এই ব্র্যান্ডে স্কিনকেয়ার ও বডি কেয়ারের ১৫টি প্রোডাক্ট রয়েছে। ফেস স্ক্রাব, বডি ক্রিস্টাল, বডি জেলি, বডি লোশন, শাওয়ার জেল, ফেস ক্রিম, ফেস মাস্কসহ নানা প্রোডাক্ট নিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে ব্লেইজ্ ও স্কিন।
অনুষ্ঠানের শুরুতেই কেনেডি হফম্যান সবাইকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মেকআপ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশ নেওয়া বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, ‘এখানে মেকআপ নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। নতুন কিছু জানতে পেরেছি। আমার ব্র্যান্ড হারল্যানের আমন্ত্রণে এখানে অংশ নিয়েছি। এখানে খুবই ভালো লেগেছে।’
আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, তিনি বেশ উচ্ছ্বসিত এই আয়োজন দেখে। তিনি বলেন, ‘এখানে ব্লেইজ্ ও স্কিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অংশ নিয়েছি। এমন কর্মশালার আয়োজনে আমাদের দেশের মেকআপের ধারণা ও স্কিল আরও সমৃদ্ধ হবে।’
মেকআপ আর্টিস্ট সাহিদা আহসান বলেন, ‘এই মেকআপ ট্রেনিং ফেস্টিভ্যালে কেনেডি হফম্যান উপস্থাপন করেছেন আধুনিক সব মেকআপের ট্রেন্ড এবং ট্রিকস। পাশাপাশি দেশীয় মেকআপ আর্টিস্টরা আন্তর্জাতিকমানের মেকআপ কৌশল ও বিউটি ট্রেন্ড সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
২১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১ দিন আগে