
আবারও ডিজিটাল স্পেসে নিজেদের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডসের অষ্টম আসরে মোট ১০টি পুরস্কার—৩টি সিলভার ও ৭টি ব্রোঞ্জপদকের মাধ্যমে, ডিজিটাল গল্পকথনে মাইন্ডশেয়ার পেয়েছে অনন্য স্বীকৃতি।
এই অসাধারণ অর্জন এক বছরের নিরলস পরিশ্রম, সৃজনশীলতা ও কৌশলগত উৎকর্ষের উজ্জ্বল প্রমাণ। মাইন্ডশেয়ার বাংলাদেশ তাদের সম্মানিত ক্লায়েন্টদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, যাঁদের আস্থা ও সহযোগিতাই এ সাফল্যের মূল চালিকা শক্তি।
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডস, যা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ও কমিউনিকেশনের সর্বোচ্চ স্বীকৃতির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এর বিজয়ীদের সম্মাননা দিয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২৫-এ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এই পুরস্কার দেওয়া হয়, যা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল সামিটের সমাপনী অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল রেনেসাঁ: আগামীর ভোক্তাদের জন্য উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সম্মেলনে শীর্ষস্থানীয় মার্কেটিং বিশেষজ্ঞরা ডিজিটাল ল্যান্ডস্কেপের বিবর্তন ও ভবিষ্যতের ভোক্তা সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড বাংলাদেশে সেরা ও সর্বাধিক প্রভাবশালী ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এ বছর মাইন্ডশেয়ারের অসাধারণ সাফল্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে উদ্ভাবন ও উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতি আরও দৃঢ় করেছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে