দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে পুঁজিবাজারের লেনদেনের সময় কমানো হয়েছিল। গতকাল বুধবার পুনরায় পূর্ণ সময় লেনদেন চালুর সঙ্গে পতনের ধারা থেকে বেরিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার।
চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এদিন যতগুলো কোম্পানির শেয়ারদর হারিয়েছে, বেড়েছে তার চেয়ে বেশিসংখ্যকের। ১৭১টি কোম্পানির শেয়ারদর বেড়ে, ১৬৩টির দর কমে এবং আগের দিনের দরে লেনদেন করে ৬৩টি প্রতিষ্ঠান।
আগের দিন ৬০ পয়েন্ট হারানোর স্মৃতি নিয়ে বুধবার লেনদেনের শুরুতে শঙ্কা ছিল কেটে যায়। ১৯ মিনিটে সূচকে যোগ হয় ৫১ পয়েন্ট। তবে পরে সেখান থেকে ৬৫ পয়েন্ট হারিয়ে সাড়ে ১২টার দিকে সূচক কমে যায় আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট। এর পরে ক্রয় চাপ কিছুটা বাড়লে ইতিবাচক প্রবণতায় শেষ হয় লেনদেন। ১০ পয়েন্ট যোগ হয়ে সূচক স্থির হয় ৫ হাজার ২৮০ পয়েন্টে।
তবে লেনদেন এখনো ৫০০ কোটি টাকার নিচে থাকা এবং আগে থেকেই অবমূল্যায়িত থাকা বহু কোম্পানির শেয়ারদর আরও কমে যাওয়ায় এটা স্পষ্ট হয় যে, বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি সক্রিয় না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে আছেন।
সারা দিনে হাতবদল হয় ৪৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, আগের দিন যা ছিল ৪৩২ কোটি ৬৯ লাখ টাকা।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সংঘাতে প্রাণহানির পর ২১ থেকে ২৩ জুলাই কারফিউর মধ্যে লেনদেন বন্ধ ছিল পুঁজিবাজারে। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। তবে এরপর থেকে পাঁচ কর্মদিবসে লেনদেন হয় সীমিত পরিসরে। প্রথম দুই দিন বেলা ১১টা থেকে ২টা এবং রবি থেকে মঙ্গলবার ১০টা থেকে ২টা পর্যন্ত চলে শেয়ার বেচাকেনা। এরপর গতকাল আগের নিয়মে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৯ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
২১ ঘণ্টা আগে