
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে তিন ব্যক্তির বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছে। এ ছাড়াও বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার বিএসইসির ৯৪৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যাঁদের বিও স্থগিত করা হয়েছে, তাঁরা হলেন মো. আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেন। তাঁরা সবাই খান ব্রাদার্সের শেয়ার কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিমের সহযোগী বলে জানা গেছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে কারসাজির সন্দেহে মো. আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেনের বিও হিসাবে ডেবিট ট্রানজেকশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়াও সভায় বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্প্রতি খান ব্রাদার্সের শেয়ার কারসাজির অভিযোগে আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ৮৬ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। এ কারসাজিতে নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিকন ফার্মার এমডি মোহাম্মদ এবাদুল করিম। এ কারসাজিতেও আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেন জড়িত ছিলেন। কোম্পানিটির শেয়ার কারসাজিতে সহযোগীদের মধ্যে আরও রয়েছেন এবাদুল করিমের দুই সন্তান, তাঁর তিন প্রতিষ্ঠান এবং চার বিনিয়োগকারী।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সময়ে খান ব্রাদার্সের শেয়ারের দাম কারসাজি করে বাড়ানোর দায়ে সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মোহাম্মদ এবাদুল করিমকে ৭ লাখ টাকা, তাঁর মেয়ে রিসানা করিমকে ৮ লাখ, তাঁর প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডকে ৬ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমপ্লয়িজ সিপিএফকে ৭ লাখ, বিকন মেডিকেয়ারকে ৭ লাখ, ব্যক্তি বিনিয়োগকারী মো. সোহেল আলমকে ৬ লাখ, আক্তার হোসেনকে ১ লাখ, মো. মিজানুর রহমানকে ৫ লাখ, মো. নাসির উদ্দিন আকন্দকে ১ লাখ ও আজাদ হোসেন পাটোয়ারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই হিসাবে আলোচ্য সময়ে শেয়ার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ২০২৩ সালের ৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারের দাম কারসাজি করে বাড়ানোর দায়ে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ এবাদুল করিমকে ৬ লাখ টাকা, তাঁর মেয়ে রিসানা করিমকে ৬ লাখ, তাঁর ছেলে উলফাত করিমকে ৬ লাখ, তাঁর প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডকে ৬ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমপ্লয়িজ সিপিএফকে ৬ লাখ ও বিকন মেডিকেয়ারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই হিসাবে আলোচ্য সময়ে শেয়ার কারসাজির জন্য ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।
গত এক বছরে খান ব্রাদার্সের শেয়ার সর্বনিম্ন ৭৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২০৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটি লেনদেন হয় ১৫৫ টাকা ৪০ পয়সায়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৭ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১ দিন আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে