
আসন্ন পবিত্র রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময় কমানো হয়েছে। রোজার মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
বর্তমানে ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। সেই হিসাবে রোজার সময় পুঁজিবাজারে ৪০ মিনিট কম লেনদেন হবে। আজ বুধবার ডিএসই থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোজায় পুঁজিবাজারে লেনদেনের সময় সূচির বিষয়ে ডিএসইর বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।
‘পোস্ট ক্লোজিং’ সেশনের বিনিয়োগকারীদের লেনদেনের জন্য অতিরিক্ত সময়। এই ১০ মিনিটে নতুন দাম প্রস্তাব করে শেয়ার কেনা যায় না। তবে দিনের ক্লোজিং বা সর্বশেষ যে দরে লেনদেন হয়েছে, সেই দরে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট বেচাকেনা করতে পারেন।
এদিকে রমজান মাসে ডিএসইর অফিস সময় নির্ধারণ করা হয়েছে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
২ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে