
ভারতের উত্তর প্রদেশ থেকে প্রায় ৩০ টন আখের গুড় বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। গতকাল শনিবার একটি সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা যায়, এই গুড় উত্তর প্রদেশের মুজাফফরনগরে উৎপাদিত হয় এবং এটি ওই এলাকা ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই ট্যাগযুক্ত পণ্য।
মুজাফফরনগর উচ্চমানের আখ উৎপাদনের জন্য বিখ্যাত। বিশ্ববাজারে মুজাফফরনগর ও শামলিতে উৎপাদিত গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।
ভৌগোলিক নির্দেশক (জিআই) মূলত একটি কৃষি, প্রাকৃতিক বা উৎপাদিত পণ্য (হস্তশিল্প ও শিল্পজাত দ্রব্য) যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত।
দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রথম পশ্চিম উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে সরাসরি গুড় রপ্তানি শুরু হলো। এই উদ্যোগটি নিয়েছে প্রদেশের ফার্মার প্রোডিউসার কোম্পানি বা কৃষক উৎপাদক সংস্থা (এফপিও) ও ফার্মার প্রোডিউসার কোম্পানি (এফপিসি)।
এফপিও গুড়, আখজাত পণ্য, বাসমতি চাল ও ডাল রপ্তানির কাজে নিয়োজিত।
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত প্রথমবারের মতো মিজোরামের আইজল থেকে সিঙ্গাপুরে অ্যান্থুরিয়াম ফুলের চালান রপ্তানি করেছে। এই চালানে ৭০ কেজি ওজনের ১ হাজার ২৪টি অ্যান্থুরিয়াম কাট ফ্লাওয়ার ৫০টি কার্টনে প্যাক করে কলকাতা হয়ে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরের ভেজ প্রো সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এটি আমদানি করেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অ্যান্থুরিয়াম মিজোরামের অন্যতম গুরুত্বপূর্ণ ফুল। এর উৎপাদন অঞ্চলটির স্থানীয় অর্থনীতির অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখে।
উত্তর প্রদেশের কৃষি রপ্তানি সম্প্রসারণ, কৃষকদের ক্ষমতায়ন ও ভারতের কৃষি খাতের টেকসই ও লাভজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিইডিএ) ফলমূল, শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। পশ্চিম উত্তর প্রদেশ থেকে এবার তৃতীয়বারের মতো সফলভাবে কৃষিপণ্য রপ্তানি করা হলো। এর আগে, নীর আদর্শ অরগানিক ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড ২০২৩ ও ২০২৪ সালে লেবানন ও ওমানে বাসমতি চাল রপ্তানি করেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
১ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে