
শেখ হাসিনা সরকারের ১৭ বছরের সব ফৌজদারি অপরাধ ও জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণহত্যায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। ফ্যাসিবাদের এই দীর্ঘ শাসনামলে তাদের সমর্থকদের দ্বারা অগণিত ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ জুলাই বিপ্লবের সময় ফ্যাসিবাদী সরকার ইতিহাসের নিকৃষ্টতর গণহত্যা চালায়। কিন্তু ফ্যাসিবাদের মদদপুষ্ট আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ এসব অপরাধের বিচার করেনি। বরং যারা অপরাধের ভুক্তভোগী তাদেরকেই হেনস্তা করা হয়েছে। ফৌজদারি অপরাধ তামাদি হয় না। ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে প্রতিটি অপরাধ এবং গণহত্যার সুষ্ঠু বিচার হবে। এসব বিচারের জন্য সারা দেশে ফ্যাসিবাদী কর্তৃক সংঘটিত অপরাধ ও গণহত্যার বিচার চেয়ে মামলা দায়ের করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে ভুক্তভোগী মামলা দায়েরকারীরা প্রকৃত আসামিদের বাইরে যাচাই বাছাইহীনভাবে সাধারণ মানুষের নাম আসামির কলামে তালিকাভুক্ত করে মামলা করছে।
এভাবে যাচাই–বাছাই না করে গণহারে মামলা দায়ের করলে প্রকৃত অপরাধী পার পেয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কিছু স্থানে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে প্রতিহিংসাপরায়ণ হয়ে নিরীহ ও নিরপরাধ মানুষের নামেও মামলা দেওয়া হচ্ছে।
এটি অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ উল্লেখ করে বলা হয়, এগুলো আওয়ামী ফ্যাসিবাদের বিচারহীনতার সংস্কৃতিরই পুনরাবৃত্তি মাত্র। আমরা মনে করি, ভুলক্রমে শত অপরাধী পার পেয়ে গেলেও কোনো নিরপরাধ ব্যক্তিকে শাস্তি তো দূরে থাক বিন্দুমাত্র হয়রানি করাও সমীচীন নয়। যদি এমনটা হয় তাহলে আইন ও আদালতের সঙ্গে উপহাস করা হবে এবং এটাই হবে সবচেয়ে বড় জুলুম।
দেশবাসীর কাছে আহ্বান রাখব যাচাই-বাছাই না করে মিথ্যা বা ভুয়া মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করবেন না। প্রকৃত অপরাধীকে পার পাইয়ে দেয় এমন সকল ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে