
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫০ বছর পূর্তি উপলক্ষে পত্রিকা, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ গ্রুপসহ অন্যান্য মিডিয়ায় বিমানের লোগো ব্যবহার করে পুরস্কার বিতরণের বার্তা দেওয়া হচ্ছে। কিছু অসাধু চক্র এমন কাজ করছে। এর সঙ্গে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই।
আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন।
বিজ্ঞপ্তিতে বিমানের নাম ও লোগো ব্যবহার করে পুরস্কারের বার্তায় বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
বিমান সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য বিমানের ওয়েবসাইট www.biman.gov.bd এবং www.biman-airlines.com ভিজিট করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে