
নতুন করে রাস্তায় ইটের কাজ হচ্ছে, তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদারের নির্দেশে পুরোনো ইট তুলে বাড়িতে ব্যবহার করেছেন ইন্দুরকানী উপজেলা মৎস্য সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। পিরোজপুরের ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের মোল্লাবাড়ির সামনের ৮০০ ফুট রাস্তার প্রায় ১০০ ফুটের ইট উঠিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইট তুলে নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা গেছে, ইন্দুরকানী সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের সাবেক ইউপি সদস্য হান্নানের বাড়ি থেকে দেলোয়ার হোসেনের বাড়ি পর্যন্ত এই রাস্তা তিন মাস আগে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপির অর্থায়নে ৮০০ ফুট ইট সলিং কাজ করা হয়। এদিকে স্থানীয় মৎস্য সমিতির মাধ্যমে ইটের রাস্তা হবে এমন খবর পেয়ে রাস্তার পুরোনো ইট তুলে বাড়িতে নেন কালাইয়া গ্রামের মৎস্য প্রকল্প কমিটির সভাপতি দেলোয়ার হোসেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘আমি চেয়ারম্যান ইমনের কথায় ১০০ ফুট ইট তুলে নিয়ে বাড়িতে রেখেছি।’
ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমি কাউকে ইট উঠিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিইনি।’
তদন্তকারী কর্মকর্তা চন্দন রায় বলেন, চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় দেলোয়ার নামের এক ব্যক্তি ইট তুলে নিয়েছেন। বিষয়টি স্বীকার করেছেন তিনি।
ইউএনও লুৎফুন্নেচ্ছা খানম বলেন, এ বিষয়ে তদন্ত রিপোর্ট পেয়েছি। এটি চেয়ারম্যানের মাধ্যমে হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে