
অস্ত্র মামলায় ১৮ বছর পালিয়ে বেড়ানোর পর ইকবাল হোসেন (৫২) নামের ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১২টার পর ওই আসামিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইকবাল মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের ডুলিহিটা গ্রামের বাসিন্দা। ইকবাল ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, ২০০৪ সালে ময়মনসিংহের ভালুকায় অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছিলেন ইকবাল। এরপর তিনি অস্ত্র ও ডাকাতির মামলায় ১৭ মাস জেল খেটে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। ইকবাল জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ সরকারি কাগজপত্রে নাম ও ঠিকানা পরিবর্তন করে বসবাস করছিলেন। ওই এলাকায় তিনি নিজেকে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ছদ্মবেশে ছিলেন।
গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেওয়া টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সূত্রে খবর পেয়ে সাজাপ্রাপ্ত আসামি ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর আসল নাম মো. মারুফ হোসেন ইকবাল। কিন্তু তিনি এ নাম পরিবর্তন করে মো. ইকবাল হোসেন ব্যবহার করছিলেন।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী আজকের পত্রিকাকে জানান, গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে