চাকরি থেকে অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গুম হওয়ার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। একই সঙ্গে সংগঠনটি জিয়াউল আহসানসহ দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, ‘আমার সঙ্গে গুম হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা এখানে আছেন। তাঁদের নিয়ে আমরা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের তিনটা দাবি ছিল আমরা সেটা তাঁদের কাছে পেশ করেছি।’
সানজিদা ইসলাম বলেন, জিয়াউল আহসানের মতো যারা গুমের সঙ্গে জড়িত তাদের সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার করে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুমের ঘটনাগুলো সত্যতা আমাদের পরিবারের কাছে জানিয়ে দেওয়া হোক, যারা আয়না ঘরের মতো বিভিন্ন জায়গায় এখনো বন্দী রয়েছেন তাঁদের মুক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। প্রত্যেকটা গুমের ঘটনাকে আলাদা করে মামলা হিসেবে দেখে যেন বিচার করা হয়।
তিনি বলেন, ‘আমরা অনেকবারই গুম হওয়াদের সন্ধানের দাবিতে প্রেস কনফারেন্স করেছি। দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই কয়েক দিনে মাত্র তিনজন গুম হওয়া মানুষ বের হয়ে এসেছে। কিন্তু আমরা বাকি ভাইদের ফেরত পাইনি। আমরা জানতে চাই, আমাদের ভাইদের কী হয়েছে।’
সানজিদা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, তাঁদের কাছে আমরা জানতে চেয়েছি, দাবি জানিয়েছি। কারণ তাঁদের কাছে আমাদের অনেক আশা। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্নে, পরিবর্তনের মধ্যে আছি।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনেছেন তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আশা রাখতে বলেছেন যে, প্রত্যেকটি ঘটনার বিচার হবে তদন্ত হবে, তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।’
গুমের ঘটনায় কোনো মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে সানজিদা ইসলাম বলেন, ‘হ্যাঁ, এটা একটা বড় বিষয়। গুম চরম মানবাধিকার লঙ্ঘন। গুম করবেন, আটকে রাখবেন, টর্চার করবেন, খুন করবেন, এটা তো হতে পারে না। আমরা একটা মামলা করতে চাচ্ছি। আমরা চাই মামলার আগেই অ্যারেস্ট করা হোক।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে