নভেম্বর মাসে ১৯১ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ২৮ কন্যাসহ ৩৬ জন। এরমধ্যে তিন কন্যাসহ সাতজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক মাসিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১২টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনে জানানো হয়, নভেম্বর মাসে ৮৬ জন কন্যা এবং ১০৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে চারজন কন্যা। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে আটজন কন্যাসহ নয়জন। পাচারের শিকার হয়েছে একজন। চারজন কন্যাসহ সাতজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে এক কন্যাসহ তিনজনের। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে আটজন, এর মধ্যে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে তিনজনকে।
শারীরিক নির্যাতনের শিকার হয়েছে দুই কন্যাসহ ১২ জন। পারিবারিক সহিংসতার ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে একজন। একজন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। পাঁচজন কন্যাসহ ২০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আটজন কন্যাসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে একজন কন্যাসহ তিনজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। তিনজন কন্যাসহ চারজন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও তিনজন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। দুজন সাইবার অপরাধের শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে দুজন কন্যা। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে একটি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে একটি। এ ছাড়া দুজন কন্যাসহ নয়জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে