
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি প্রতারক চক্রের হোতা বলে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড ইসলামীয়া হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুনিরুল ইসলাম (৫৭) উপজেলা লক্ষ্মীনারায়ণপুর (বৈরতলা) গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁরা জানতে পারেন ওই ব্যক্তি একজন প্রতারক। তাঁকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মুনিরুল। এরপর র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোমস্তাপুর বাসস্ট্যান্ড ইসলামীয়া হাসপাতালের সামনে অভিযান চালান। অভিযানে প্রতারণা চক্রের হোতা মুনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর বেসামরিক (স্টোরকিপার) পদে ভর্তির নিয়োগপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনিরুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন থেকে প্রতারণা চক্রের সঙ্গে সংঘবদ্ধভাবে চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে