চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযানে গিয়ে আসামিপক্ষের লোকদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রাধানগরের বিভীষণ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার উপপরিদর্শক শওকত আলী ও শাহরিয়ার হোসেন, কনস্টেবল সাজ্জাদ হোসেন ও শাহরিয়ার। তাঁদের মধ্যে পুলিশ কনস্টেবল সাজ্জাদ আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি মামলার আত্মগোপনে থাকা আসামিদের ধরতে রাধানগরের বিভীষণ গ্রামে যান চার পুলিশ সদস্য। এ সময় তাঁদের ওপর অতর্কিতে হামলা চালান আসামিপক্ষের লোকেরা। এতে গুরুতর আহত হন চারজন। পরে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, সিঙ্গাবাদ পাথার বিলের ইজারাদার মামুনুর রশিদের করা একটি মামলার অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামিপক্ষের লোকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা করে চার পুলিশ সদস্যকে আহত করেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে