শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যুবদলের ১৪ জন নেতার প্রাথমিক পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত নেতারা হলেন:
ঢাকা মহানগর দক্ষিণ-গেন্ডারিয়া থানার সাবেক সভাপতি শফিকুল ইসলাম নয়ন; মাগুরা জেলার সদর উপজেলার সদস্যসচিব শাকিব মাহমুদ মানিক; চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নাসিম চৌধুরী ও সহ সভাপতি জাহিদ হোসেন বাবু; নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা আহ্বায়ক বেলাল হোসেন সুমন; চাটখিল উপজেলা সদস্যসচিব বেলায়েত হোসেন শামীম; নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সেন্টু; গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা; বাসন থানা আহ্বায়ক মনিরুজ্জামান মনির; গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সদস্যসচিব মাইদুর রহমান খান সজীব; ঝালকাঠি জেলা যুবদল আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা সদস্যসচিব পলাশ সজ্জন; ঝিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ ইমরান।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে