ঢাকা: রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সেলফোন ছিনতাই হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর ফোনটি ছিনতাই হয় বলে আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান।
তিনি জানান, মন্ত্রীর পিএস মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মামলা করেছেন।
এদিকে আজ মঙ্গলবার (১ জুন) শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের ফোন ছিনতাই হওয়ার কথা জানান।
মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাওয়ার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজিং করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন ছোঁ মেরে মোবাইল নিয়ে দৌড় দেয়।
ছিনতাই হওয়া মোবাইল ফোনটি তার ছেলের উপহার দেওয়া উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল। এসময় গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেননি।
ছিনতাই হওয়া সেলফোনের আইএমইআই নম্বরসহ আনুষঙ্গিক তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গত ৩০ মে সন্ধ্যা ৭টার দিকে মন্ত্রী মহোদয় অফিস থেকে বিজয় সরণি হয়ে ফিরছিলেন। বিজয় সরণিতে মন্ত্রীর গাড়ি জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে তিনি ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনতাই হয়।
ওসি জানান, এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে