নীলফামারীর ডিমলায় হাটের গণশৌচাগার ভেঙে দোকানঘর তৈরি করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এতে হাটে আসা মানুষ বিপাকে পড়ছেন।
জানা গেছে, উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ী হাট বসে সপ্তাহে দুদিন। হাটের দোকানগুলো স্থায়ী হওয়ায় সেখানে প্রতিদিনই কেনাবেচা হয়। আশপাশের চারটি চর ইউনিয়নের হাজার হাজার মানুষ আসেন এই হাটে। কিন্তু সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য হাটের জায়গায় নির্মিত একমাত্র গণশৌচাগার ভেঙে প্রায় ৪ শতাংশ জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
শুটিবাড়ী হাটে গিয়ে দেখা গেছে, ডিমলা-ডালিয়া সড়কের নুর হোটেলের পাশে গণশৌচাগার দখল করে দোকানঘর হিসেবে ব্যবহার করছেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। শৌচাগারের জায়গায় দোকান চালাচ্ছেন মোকসেদুল ইসলাম ও মেহের আলী। তাঁদের মধ্যে মোকসেদুল বলেন, ‘আমি তো শৌচাগার দখল করিনি। দোকান হিসেবে নিয়েছি এবং আমি একজন ভাড়াটে মাত্র। আমি দুলাল ভাইয়ের কাছ থেকে ভাড়া নিয়েছি।’
অভিযোগের সত্যতা স্বীকার করেছেন দুলাল ইসলাম। তিনি বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে আমি এটা পরিষ্কার করে দোকান বানিয়ে ভাড়া দিয়েছি। তবে উপজেলা প্রশাসন বা ভূমি অফিস থেকে কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি।’
চড়খড়িবাড়ি গ্রামের সাধু মিয়া জানান, স্ত্রী-সন্তানকে নিয়ে কেনাকাটা করতে সম্প্রতি শুটিবারি হাটে আসেন। হাটে প্রবেশ করার পরেই তাঁর স্ত্রী ও সন্তানদের শৌচাগারে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু গণশৌচাগার না থাকায় বিপাকে পড়েন তাঁরা।
শুটিবাড়ী হাটের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, অনেক দূরদূরান্ত থেকে এই হাটে মানুষ আসে। গণশৌচাগার না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ ক্রেতা-ব্যবসায়ীদের।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘বিষয়টি জানা ছিল না। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে