
রাজধানীর উত্তর বাড্ডার একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা আক্তার (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২টার দিকে উত্তর বাড্ডার ২৬ নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচার কারখানা থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ফার্নিচারের কারখানার ভেতর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর গলাকাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচারেরে মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মৃত আমেনার গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার আলীনগর গ্রামে। বাবার নাম আবুল কালাম। মায়ের নাম ইয়ানুর বেগম। বর্তমানে উত্তর বাড্ডা বাগান বাড়ি এলাকায় স্বামী মিন্টু মিয়াকে নিয়ে ভাড়া থাকত। তবে ঘটনার পর থেকে স্বামী মিন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাত ৮ থেকে রাত ১০টার মধ্যে যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে