১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করলে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখা সহজ হবে, এমনটা মনে করছে অন্তর্বর্তী সরকার।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ মঙ্গলবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এই মনোভাবের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলো তুলেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকটি ছিল নিতান্তই একটি সৌজন্য সাক্ষাৎ। এমন বৈঠকে সাধারণত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোলা হয় না।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ যেভাবে পাকিস্তানের কাছ থেকে ক্ষমা চাওয়ার বিষয়টি আশা করে, তার কাছাকাছি বক্তব্য যদি তারা দেয়। তারা সাহস দেখিয়ে ১৯৭১ সালে যা ঘটেছে, তার উল্লেখ করে দুঃখ প্রকাশ করলে দেশটির সঙ্গে সম্পর্ক ভালো রাখা সহজ হবে।
এটাই হচ্ছে অতীতকে পেছনে ফেলার সঠিক উপায়, এমনটা মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে