নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার সাহাপুর-ভাটিবন্দর সেতুর পাশে মারীখালি নদীতে ড্রেজারের পাইপ স্থাপন করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় লোকজন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় ছগির হোসেন, নূর হোসেন ও তপনসহ কয়েকজন ব্যক্তি সাহাপুর এলাকায় মারীখালি নদীতে ভাটিবন্দর সেতুর পাশে ড্রেজারের পাইপ স্থাপন করেছেন। কয়েক দিন ধরে এ নদীপথে পণ্যবাহী ট্রলার, বালুবাহী বাল্কহেডসহ বড় নৌযান চলাচলে ব্যাহত হয়েছে। অনেক নৌযান এসে পুনরায় ফিরে অন্য পথে যাচ্ছে। এতে তেল খরচের পাশাপাশি সময়ও অপচয় হচ্ছে। আবার স্থানীয় লোকজন ট্রলারে করে ইট, পাথর ও অন্য মালামাল পরিবহন করতে পারছেন না। ড্রেজারের পাইপটি পরিকল্পিতভাবে বসিয়ে নৌযান চলাচল স্বাভাবিক করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় লোকজন।
ভাটিবন্দর গ্রামের শামসুল আলম জানান, অপরিকল্পিতভাবে ড্রেজারের পাইপ বসানোর কারণে নদীতে মালবাহী বড় নৌযান চলাচল করতে পারছে না। ব্রিজের সামনে পাইপ বসানোর কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।
ভাটিবন্দর এলাকার সালাউদ্দিন জানান, ‘নদীতে পাইপ বসানোর কারণে ট্রলার আসতে পারছে না। ফলে আমার বাড়ির কাজের জন্য নির্মাণসামগ্রী আনতে পারছি না। দ্রুত ড্রেজারের পাইপ সরানোর দাবি জানাচ্ছি।’
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী জানান, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে