বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে পারভীন আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে তাঁর দেবর কাস্তে দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পারভীন আক্তার একই গ্রামের জাহাঙ্গীর সরকারের স্ত্রী। এ ঘটনায় পারভীন আক্তার তাঁর দেবরসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পারভীন আক্তারের পরিবারের সঙ্গে তাঁর দেবর বিল্টু সরকারের পরিবারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ৭টার দিকে বিল্টু সরকার বাড়ির আঙিনায় হাঁটার রাস্তায় বেড়া দিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করে। পারভীন আক্তারের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা এটি। এ কারণে রাস্তায় বেড়া দেওয়ার প্রতিবাদ করেন তিনি। এ সময় উভয় পক্ষের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্টু সরকার ক্ষুব্ধ হয়ে হাতে থাকা কাস্তে দিয়ে পারভীনকে আঘাত করেন। এতে তাঁর ডান হাতে জখম হয়। এ সময় পারভীন আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিল্টু সরকার পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় বিল্টু সরকার বলেন, ‘পারিবারিক বিষয়াদি নিয়ে ভাবির সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। তাঁকে কোনো প্রকার আঘাত করা হয়নি। আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, ‘গৃহবধূর অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে