
চলতি বছর প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ১৭৬টি শিশুকে হত্যা করা হয়েছে। তবে এসব ঘটনায় থানায় মামলা হয়েছে মাত্র ৮০টি। হত্যার শিকার শিশুদের মধ্যে ৩৭টির বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে। আর ৪৭টির বয়স ৬ বছরেরও কম। এ সময় সহিংসতার শিকার হয়েছে ৩৬৬টি শিশু।
বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে নারী শিশু নির্যাতন, সীমান্ত সংঘাত, রাজনৈতিক সংঘাত, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
৯টি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ ও আসক-এর নিজস্ব সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ বছর জানুয়ারি থেকে এপ্রিলে রাজনৈতিক সহিংসতায় ৪১ জন প্রাণ হারিয়েছেন। আর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৭৪ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হামলা-মামলা ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আটজনের মৃত্যু হয়েছে, আর সীমান্তে সংঘাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন চারজন।
আসক বলছে, জানুয়ারি থেকে এপ্রিলে পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন ১৪০ জন নারী। এর মধ্যে ৬০ জন স্বামীর হাতে খুন হয়েছেন। প্রথম চার মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৩১৭ জন নারী। ১৮ জনের ধর্ষণের পর মৃত্যু হয়েছে, আর ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন তিনজন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে