পিরোজপুরের ইন্দুরকানীতে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন শেখের পায়ের রগ ও হাতের দুটি আঙুল কাটার ঘটনায় ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা।
আজ বুধবার সকালে ওই যুবলীগ নেতার মা মমতাজ বেগম বাদী হয়ে ছেলেকে কোপানোর ভিডিও ফুটেজ দেখিয়ে জেলা ও উপজেলা ছাত্রলীগের নয় নেতা–কর্মীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি মো. নাঈম খান (২৬), জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি মো. কাইউম কাজী (২৪), সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান শামীম (২৫), সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাব্বী হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহীন (২০), ইন্দুরকানী কলেজ ছাত্রলীগ নেতা শাকিব (২৩), ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম (৩৫), সাবেক জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মিল্লাত ও জেলা ছাত্রলীগ নেতা সাজু।
মামুনকে গত রোববার (২৮ জানুয়ারি) ছাত্রলীগকর্মীরা কুপিয়ে রগ কেটে গুরুতর আহত করে বলে অভিযোগ তাঁর মায়ের।
মামুন শেখ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ–সভাপতি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পিরোজপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পালপাড়া এলাকার শাহ আলম শেখের ছেলে।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে যারা কুপিয়ে আহত করেছে তারা যদি ছাত্রলীগের কর্মী হয়, তাদের বিষয়ে জেলা ছাত্রলীগ দায়িত্ব নেবে না। তারা আইনের আওতায় আসবে। তবে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির স্বীকার না হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকাদার বলেন, যুবলীগ নেতা মামুন শেখকে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর মা বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামুন শেখের মায়ের দেওয়া ভিডিও ফুটেজ দেখে মামলার আসামি করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে