
বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাটকা শিকার করায় তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বিষয়টি নিশ্চিত করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মজিবর গাজী (৩২), মো. সোলাইমান (২৫) ও মো. ছিদাম (৫০)। তাঁদের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের উৎপাদন বাড়াতে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। এর ধারাবাহিকতায় পায়রা নদীতে সকালে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের পক্ষ থেকে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় জাটকা শিকার করায় পায়রা নদী থেকে তিন জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাঁদের তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এই অভিযানে ৩৯টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট ও চায়না দুয়ারী জালের পাশাপাশি জাটকা জব্দ করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় মৎস্য বিভাগ। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয় এবং জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. ওয়ালীউল্লাহ শুভ বলেন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে মঙ্গলবার সকালে নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরার অপরাধে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তিনজনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, জাটকা ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে