পটুয়াখালীর দুমকিতে পানিতে ডুবে ৯ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। শিশুটির বাবা আবদুল খালেক হাওলাদার বাদী হয়ে ছেলে হত্যার মামলাটি দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের মিন্টু মিরার স্ত্রী মোসা. খাদিজা বেগমের আগের সংসারের ৯ বছরের ছেলে জিহাদ (৯)। গত ২৩ এপ্রিল প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন পর নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করে দুমকি থানা-পুলিশ। এ ঘটনার চার দিন পরে খাদিজার সাবেক স্বামী আ. খালেক তাঁর শিশুপুত্রকে শ্বাসরোধে ও পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি ঋজু করেন।
এদিকে একটি জলজ্যান্ত অপমৃত্যুর ঘটনাকে পুঁজি করে শিশুটির মা সাবেক স্ত্রী খাদিজা বেগম ও তার স্বজনদের আসামি করে হত্যা মামলা দায়েরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, সাবেক স্বামী আ. খালেক মাদকাসক্ত। তিনি তাঁর সাবেক স্ত্রী খাদিজাসহ স্বজনদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানির উদ্দেশ্যেই এ মামলাটি করেছেন বলে ধারণা স্থানীয়দের।
মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, ‘ছেলেটা (সাবেক স্বামী) ভালো না। শুনেছি, অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁদের তালাক হয়। ছেলেটি জন্মের পর তাঁর বাবাকে দেখেওনি, কোনো দিন খোঁজখবর ও নেয়নি। সম্প্রতি পানিতে ডুবে মারা যায়। এলাকার শত শত মানুষ দেখেছে। এ অপমৃত্যুর ঘটনায় হত্যা মামলার কোনো যৌক্তিকতা দেখছি না।’
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল সালাম বলেন, ‘মামলা হয়েছে শুনেছি, তবে এখনো আমাদের কাছে আসেনি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে