
পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্য সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম।
নিহতরা হলেন- ওই গ্রামের মো. সেলিম মুন্সী (৪৮) ও তাঁর চাচাতো ভাই মো. আলাউদ্দিন মুন্সী (৫৩)। দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, জমি নিয়ে পুরোনো বিরোধের জের ধরে গতকাল রাতে আলাউদ্দিন মুন্সী দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সীর ওপর হামলা চালান। তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। এরপর দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষের মধ্যে আলাউদ্দীন মুন্সীও মারা যান।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে